তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে শুভেচ্ছা রাহুল গান্ধীর
চেন্নাই, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থিরু বিজয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার এক্স মাধ্যমে রাহুল জানান, তামিলনাড়ু বেছে নিয়েছে। এক নতুন প্রজন্ম। এক নতুন কণ্ঠস্বর। এক নতুন কল্পনা। থিরু বিজয়ের জন্য
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়কে শুভেচ্ছা রাহুল গান্ধীর


চেন্নাই, ১০ মে (হি.স.): তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থিরু বিজয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রবিবার এক্স মাধ্যমে রাহুল জানান, তামিলনাড়ু বেছে নিয়েছে। এক নতুন প্রজন্ম। এক নতুন কণ্ঠস্বর। এক নতুন কল্পনা। থিরু বিজয়ের জন্য আমার শুভকামনা রইল - তিনি যেন তামিলনাড়ুর মানুষের আশা পূরণ করতে পারেন।

তামিল রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়ে গেল রবিবার। দক্ষিণ ভারতের এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন টিভিকে প্রধান বিজয়। রবিবার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন বিজয়। এছাড়াও তাঁর মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজয়ের বাবা-মা, আত্মীয়স্বজন, এছাড়াও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande