সোমনাথ মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সোনপুরে বিশেষ অনুষ্ঠান
ছাপরা, ১০ মে (হি.স.): সোমনাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিহার সরকারের শিল্প ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সোমবার, ১১ মে পালিত হবে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। সারনের সোনপুরের ঐতিহাসিক হরিহরনাথ মন্দিরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে
সোমনাথ মন্দিরের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সোনপুরে বিশেষ অনুষ্ঠান


ছাপরা, ১০ মে (হি.স.): সোমনাথ মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিহার সরকারের শিল্প ও সংস্কৃতি দফতরের উদ্যোগে সোমবার, ১১ মে পালিত হবে ‘সোমনাথ স্বাভিমান পর্ব’। সারনের সোনপুরের ঐতিহাসিক হরিহরনাথ মন্দিরে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

রবিবার তথ্য ও জনসংযোগ দফতরের উপনির্দেশক রবীন্দ্র কুমারের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠান শুরু হবে সকাল ১০টা থেকে। এই উপলক্ষে সোমনাথ মন্দির থেকে সরাসরি সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে, যার মাধ্যমে ভক্তরা সরাসরি সোমনাথ মহাদেবের দর্শন ও উৎসব উপভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে ভক্তিমূলক সঙ্গীত, স্তোত্র-গান এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজকদের দাবি, গোটা পরিবেশ শিবময় হয়ে উঠবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ভক্তকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। দর্শনার্থীদের সুবিধার জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande