সফিউজ্জামান শেখের ফের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ
মুর্শিদাবাদ, ১০ মে (হি.স.): নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখকে রবিবার ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত। জানা গেছে, গত ২৩ এপ্রিল ভোটের দিন নওদার শিবনগর এলাকায় একটি ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা
সফিউজ্জামান শেখের ফের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ


মুর্শিদাবাদ, ১০ মে (হি.স.): নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখকে রবিবার ফের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।

জানা গেছে, গত ২৩ এপ্রিল ভোটের দিন নওদার শিবনগর এলাকায় একটি ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনায় তাঁর নাম জড়ায়। এরপর ৪ মে ভোট গণনার দিন তাঁকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে তোলা হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।

রবিবার ফের তাঁকে আদালতে হাজির করা হলে ওই মামলায় জামিন মঞ্জুর হয়। তবে পৃথক একটি খুনের মামলায় সাক্ষীদের হুমকি দেওয়ার অভিযোগে নতুন করে তাঁকে গ্রেফতার করে পুলিশ। সেই মামলায় আদালত তাঁকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই মামলায় আগামী ১৫ মে তাঁকে ফের আদালতে পেশ করা হবে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande