বালি বোঝাই দুটি ট্র্যাক্টর উদ্ধার ভক্তিনগর থানার পুলিশের
শিলিগুড়ি, ১০ মে (হি.স.): অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। রবিবার পুলিশ নেতাজি নগর এলাকার নদীর চরে অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্র্যাক্টর উদ্ধার করে। যদিও পুলিশের উপস্থিতি আগেভাগে টের পেয়ে চালকরা পালিয়ে
বালি বোঝাই দুটি ট্র্যাক্টর উদ্ধার ভক্তিনগর থানার পুলিশের


শিলিগুড়ি, ১০ মে (হি.স.): অবৈধ বালি পাচারের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করলো শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ। রবিবার পুলিশ নেতাজি নগর এলাকার নদীর চরে অভিযান চালিয়ে বালি বোঝাই দুটি ট্র্যাক্টর উদ্ধার করে। যদিও পুলিশের উপস্থিতি আগেভাগে টের পেয়ে চালকরা পালিয়ে যায়| তবে ট্র্যাক্টর দুটিকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ভক্তিনগর থানা এলাকায় নদীর চরগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে। এদিন নেতাজি নগরে বালি তোলার খবর পেতেই দ্রুত সেখানে পৌঁছায় পুলিশ। বাজেয়াপ্ত ট্র্যাক্টর দুটি কোথা থেকে বালি নিয়ে আসছিল এবং এর পেছনে কোন পাচারচক্র জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পলাতক চালকদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande