
গুরুগ্রাম, ১০ মে (হি.স.): পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে ৭-দিনের জন্য ইডি-র হেফাজতে পাঠিয়েছে গুরুগ্রামের একটি আদালত। ইডি সঞ্জীবকে ১০ দিনের জন্য হেফাজতে চেয়েছিল, কিন্তু সেই আবেদন মঞ্জুর হয়নি। ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গুরুগ্রামের একটি আদালতে হাজির করা হয়। ইডি-র চাওয়া ১০ দিনের পরিবর্তে আদালত তাঁকে ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে। সঞ্জীবের আইনজীবী অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে অভিহিত করেছেন। পরবর্তী শুনানি ১৬ মে।
উল্লেখ্য, হ্যাম্পটন স্কাই রিয়েলটি লিমিটেড-সম্পর্কিত অর্থ পাচার মামলায় পঞ্জাবের মন্ত্রী সঞ্জীব অরোরাকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এর আগে, এই মামলার সূত্রে ইডি দিল্লি, গুরুগ্রাম এবং চণ্ডীগড়ের পাঁচটি স্থানে অভিযান চালিয়েছিল। ২০০২ সালের অর্থ পাচার প্রতিরোধ আইনের (পিএমএলএ) ফৌজদারি ধারার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ