বিশ্ব মাতৃ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন সুকান্ত মজুমদারের
কলকাতা, ১০ মে (হি.স.): বিশ্ব মাতৃ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার| রবিবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, সকল মায়ের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা। মায়ের স্নেহ, ত্যাগ, মম
বিশ্ব মাতৃ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন সুকান্ত মজুমদারের


কলকাতা, ১০ মে (হি.স.): বিশ্ব মাতৃ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার| রবিবার তিনি সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, সকল মায়ের প্রতি জানাই আন্তরিক শ্রদ্ধা, প্রণাম ও শুভেচ্ছা।

মায়ের স্নেহ, ত্যাগ, মমতা ও আশীর্বাদেই আলোকিত হয়ে ওঠে আমাদের জীবন।

প্রত্যেক মা সুস্থ, সুখী ও আনন্দময় জীবন লাভ করুন, পরম করুণাময় ঈশ্বরের কাছে এই প্রার্থনাই করি।

পাশাপাশি, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও শ্রদ্ধা জানান মাতৃ দিবসে| এদিন সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, মাতৃ দিবস উপলক্ষ্যে একজন মা হিসেবে পৃথিবীর সকল মাতৃ শক্তির কাছে আমার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande