মন্দিরের জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগ, উত্তেজনা মালদহে
মালদা, ১০ মে (হি. স.): মালদহে মন্দিরের জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার অন্তর্গত বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ইংলিশবাজার থানার পুলিশ ও কেন
মন্দিরের জমি


মালদা, ১০ মে (হি. স.): মালদহে মন্দিরের জমি দখল করে পার্টি অফিস তৈরির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে মালদহের ইংলিশবাজার থানার অন্তর্গত বাগবাড়ি ৫২ বিঘা এলাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় ইংলিশবাজার থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকায় প্রায় ২৪ বিঘা মন্দিরের জমি রয়েছে। অভিযোগ, গত প্রায় ১৫ বছর ধরে সেই জমির একটি অংশ দখল করে রেখেছেন ইংলিশবাজার পঞ্চায়েত সমিতির এক সদস্যার স্বামী তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ সেন। ওই জমির উপর পার্টি অফিস তৈরি করা হয়েছে বলেও দাবি এলাকাবাসীর একাংশের।রবিবার এলাকায় বিজেপি কর্মী-সমর্থক এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ ওই জমি পুনর্দখলের চেষ্টা করলে উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।যদিও রাজ্য বিজেপি নেতৃত্বের তরফে জানানো হয়েছে, কোনও পার্টি অফিস জবরদখল করা যাবে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও বরদাস্ত করা হবে না।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জমি দখলের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande