প্রতিটি দিনই মাতৃ দিবস, সমাজ মাধ্যমে শ্রদ্ধা তরুণজ্যোতির
কলকাতা, ১০ মে (হি.স.): বিশ্ব মাতৃ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি| তিনি রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, সকলকে জানাই বিশ্ব মাতৃ দিবসের আন্তরিক শুভেচ্ছা। তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, মায়েদের জন্য আলাদা করে কোন
প্রতিটি দিনই মাতৃ দিবস, সমাজ মাধ্যমে শ্রদ্ধা তরুণজ্যোতির


কলকাতা, ১০ মে (হি.স.): বিশ্ব মাতৃ দিবসে শ্রদ্ধাজ্ঞাপন করলেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি| তিনি রবিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে লেখেন, সকলকে জানাই বিশ্ব মাতৃ দিবসের আন্তরিক শুভেচ্ছা।

তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি, মায়েদের জন্য আলাদা করে কোনও একটি দিন হয় না। সন্তানের জীবনে বছরের প্রতিটি দিনই মাতৃ দিবস। কারণ “মা” শুধুমাত্র একটি শব্দ নয়, মা মানে আশ্রয়, সাহস, নিঃস্বার্থ ভালোবাসা আর জীবনের সবচেয়ে নিরাপদ জায়গা।

আমার জীবনে মা-ই আমার সবচেয়ে বড় শক্তি। ছোটবেলা থেকে প্রতিটি কঠিন সময়ে, প্রতিটি লড়াইয়ে, প্রতিটি সাফল্য আর ব্যর্থতার মুহূর্তে মা নিঃশব্দে পাশে দাঁড়িয়েছেন। বাবা খুব ব্যস্ত থাকতেন। ছোটবেলায় হয়তো সেই ব্যস্ততাকে আমি বুঝতে পারিনি, অনেক সময় অভিমানও হয়েছে। কিন্তু আজ যখন আমি নিজে ওকালতি পেশার সঙ্গে যুক্ত, তখন বুঝতে পারি দায়িত্ব আর ব্যস্ততা মানুষকে কতটা গ্রাস করে। পরিবারকে সময় দিতে না পারার কষ্টটা এখন অনুভব করতে পারি।

কিন্তু মা… তিনি কখনও ক্লান্ত হন না। নিজের সব কষ্ট, সব চাওয়া-পাওয়া লুকিয়ে রেখে সন্তানের হাসির মধ্যেই নিজের পৃথিবী খুঁজে নেন। একজন মা হয়তো সবসময় নিজের কথা বলেন না, কিন্তু সন্তানের প্রতিটি না বলা কষ্ট তিনি অনুভব করেন।

পৃথিবীর সকল মায়েদের প্রতি রইল গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা।

আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। কারণ মা ভালো থাকলেই পৃথিবীটা সুন্দর থাকে।

শুভ মাতৃ দিবস।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande