
লখনউ, ১০ মে (হি.স.): আচমকাই মন্ত্রিসভার সম্প্রসারণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের। রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণের আগে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার লখনউয়ের লোক ভবনে রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলের সঙ্গে দেখা করেছেন। পরে মন্ত্রী হিসেবে শপথ নেন ভূপেন্দ্র সিং, মনোজ কুমার পান্ডে।
এছাড়াও বিজেপি নেতা অজিত পাল, সোমেন্দ্র তোমর, কৃষ্ণ পাসোয়ান, কৈলাশ সিং রাজপুত, সুরেন্দ্র দিলের এবং হংসরাজ বিশ্বকর্মা উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রিসভার সম্প্রসারণ প্রসঙ্গে উত্তর প্রদেশের মন্ত্রী অরুণ কুমার সাক্সেনা বলেন, আমাদের সরকার ভালো কাজ করছে। সম্প্রসারণ হচ্ছে এবং এরপর আমাদের সরকার আরও ভালো কাজ করবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ