বিজেপি সরকার গঠনের উচ্ছ্বাসে আরামবাগে মিষ্টি বিতরণ বিধায়ক হেমন্ত বাগের
হুগলি , ১০ মে (হি.স.): পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠনকে কেন্দ্র করে রবিবার উৎসবের আবহ দেখা গেল আরামবাগে। এদিন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ৬ নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা উত্তোলন করেন এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন। দলীয় কর্মী
বিধায়ক এর মিষ্টি বিতরণ


হুগলি , ১০ মে (হি.স.): পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার গঠনকে কেন্দ্র করে রবিবার উৎসবের আবহ দেখা গেল আরামবাগে। এদিন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ ৬ নম্বর ওয়ার্ডে দলীয় পতাকা উত্তোলন করেন এবং এলাকার সাধারণ মানুষের মধ্যে মিষ্টি বিতরণ করেন।

দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। বিজেপি সমর্থকেরা আবির খেলায় ও স্লোগানে সামিল হন।

বিধায়ক হেমন্ত বাগ বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। বিজেপি সরকার বাংলার মর্যাদা রক্ষা করবে এবং সোনার বাংলা গড়ার লক্ষ্যে কাজ করবে।”

তিনি আরও জানান, রাজ্যের উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলাই নতুন সরকারের প্রধান লক্ষ্য হবে।

এদিনের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নিরাপত্তার কড়াকড়িও ছিল চোখে পড়ার মতো।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande