
শ্রীরামপুর, ১০ মে (হি.স.) : রবিবার শ্রীরামপুরে একটি স্থানীয় সংগঠনের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে অংশ নিলেন নবনির্বাচিত বিধায়ক ভাস্কর ভট্টাচার্য। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি রক্তদাতাদের অভিনন্দন জানান।
বিধায়ক বলেন, “রক্তদান একটি মহৎ কাজ। আরও বেশি মানুষকে রক্তদান শিবিরে এগিয়ে আসতে হবে এবং সমাজে রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।”
এদিন তিনি শ্রীরামপুরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও মন্তব্য করেন। তিনি জানান, এলাকার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে তিনি সর্বদা সচেষ্ট থাকবেন এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন।
রক্তদান শিবিরে বহু স্বেচ্ছাসেবী অংশ নেন। উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA