পশ্চিম এশিয়া সংক্রান্ত পঞ্চম অনানুষ্ঠানিক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক
নয়াদিল্লি, ১১ মে (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং–এর পৌরোহিত্যে সোমবার দিল্লির কর্তব্য ভবন-২ এ পশ্চিম এশিয়া সংক্রান্ত পঞ্চম অনানুষ্ঠানিক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক হলো। তাতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, হরদীপ সিং পুরী; রেল, অশ্বিনী বৈষ
পশ্চিম এশিয়া সংক্রান্ত পঞ্চম অনানুষ্ঠানিক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক


নয়াদিল্লি, ১১ মে (হি.স.): প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং–এর পৌরোহিত্যে সোমবার দিল্লির কর্তব্য ভবন-২ এ পশ্চিম এশিয়া সংক্রান্ত পঞ্চম অনানুষ্ঠানিক মন্ত্রী গোষ্ঠীর বৈঠক হলো। তাতে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, হরদীপ সিং পুরী; রেল, অশ্বিনী বৈষ্ণব; কিরেন রিজিজু; কে রামমোহন নাইডু, সর্বানন্দ সোনোয়াল ও জিতেন্দ্র সিং। বৈঠকের পর রাজনাথ সিং সরকারের উদ্যোগকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। পুনর্নবীকরণযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির কথা বলেছেন তিনি। তিনি আরও বলেন, পশ্চিম এশিয়ার পরিস্থিতিকে বিচ্ছিন্নভাবে দেখা ঠিক নয়। যে কোনও আন্তর্জাতিক সংঘাত প্রতিটি দেশকেই অসুবিধায় ফেলে। পরিস্থিতি মোকাবিলায় এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প-সহ প্রতিটি ক্ষেত্রকে সুরাহা দিতে সাম্প্রতিক যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তা নিয়েও বৈঠকে পর্যালোচনা হয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার সমস্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে অত্যন্ত প্রশংসনীয় কাজ করে চলেছে। বৈশ্বিক অস্থিরতা ও প্রতিকূলতা মোকাবিলায় দেশকে সহায়তা করার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জনগণের সম্মিলিত অংশগ্রহণের যে আহ্বান জানানো হয়েছে, তা আত্মনির্ভরশীলতা অর্জন এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পথে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে পরিগণিত হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande