মুর্শিদাবাদে ধারালো অস্ত্রের কোপে আহত ৬
মুর্শিদাবাদ, ১১ মে (হি.স.): এক তরুণীকে ক্রমাগত উত্ত্যক্ত করার ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছিল এক তরুণী। তার জেরে ওই তরুণীর বাড়িতে রবিবার রাতে চড়াও হয়ে মহিলা, শিশু-সহ বাড়ির ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজনের বির
মুর্শিদাবাদে ধারালো অস্ত্রের কোপে আহত ৬


মুর্শিদাবাদ, ১১ মে (হি.স.): এক তরুণীকে ক্রমাগত উত্ত্যক্ত করার ঘটনায় পুলিশের দ্বারস্থ হয়েছিল এক তরুণী। তার জেরে ওই তরুণীর বাড়িতে রবিবার রাতে চড়াও হয়ে মহিলা, শিশু-সহ বাড়ির ৬ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টার অভিযোগ উঠল কয়েকজনের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার শামসেরগঞ্জ থানার ঘনশ্যামপুর গ্রামে। এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। সোমবারও আতঙ্ক রয়েছে ওই এলাকায়।

গুরুতর জখম অবস্থায় তাদের সবাইকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। জানা গেছে, সকলেই একই পরিবারের। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে শামসেরগঞ্জ থানার পুলিশ। ঘটনার তদন্ত করছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande