চাঁচল কলেজে এবিভিপির পতাকা উত্তোলন, ‘শুদ্ধিকরণ’ গঙ্গাজল দিয়ে
মালদা, ১১ মে (হি.স.): রাজ্যে পালাবদলের পর সোমবার সকালে চাঁচল কলেজ প্রাঙ্গণে নিজেদের সংগঠনের পতাকা উত্তোলন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। পাশাপাশি এদিন গঙ্গাজল দিয়ে ওই এলাকার ‘শুদ্ধিকরণ’ করা হয়। নেতৃত্বের দাবি, গত কয়েক বছর ধরে কলেজে যে
চাঁচল কলেজে এবিভিপির পতাকা উত্তোলন, ‘শুদ্ধিকরণ’ গঙ্গাজল দিয়ে


মালদা, ১১ মে (হি.স.): রাজ্যে পালাবদলের পর সোমবার সকালে চাঁচল কলেজ প্রাঙ্গণে নিজেদের সংগঠনের পতাকা উত্তোলন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। পাশাপাশি এদিন গঙ্গাজল দিয়ে ওই এলাকার ‘শুদ্ধিকরণ’ করা হয়। নেতৃত্বের দাবি, গত কয়েক বছর ধরে কলেজে যে ‘দুর্নীতি ও অরাজকতা’ চলেছে, তার অবসান ঘটাতেই এই শুদ্ধিকরণ। শুদ্ধিকরণের পরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ–এর পতাকা উত্তোলন করা হয়। এদিন সকালে কয়েকশো পড়ুয়াকে নিয়ে মিছিল বের করে এবিভিপি নেতৃত্ব। মিছিলটি কলেজ গেটে পৌঁছনোর পর সেখানে পতাকা উত্তোলন করা হয়। সংগঠনের একটি প্রতিনিধিদল কলেজের অধ্যক্ষর সঙ্গে সাক্ষাৎ করেন। কলেজে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে হবে বলে দাবি জানানো হয়। পাশাপাশি, শিক্ষাঙ্গনকে ভয়মুক্ত ও দুর্নীতিমুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলতে হবে বলেও দাবি জানায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande