ভোট-পরবর্তী হিংসা রুখতে কড়া বার্তা বিজেপির, সাংবাদিক বৈঠকে সুশান্ত বেড়া
হুগলি , ১১ মে (হি.স.): ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে সোমবার আরামবাগের দৌলতপুর এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত বেড়া। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভোট-পরবর্তী হিংসা কোনওভাবেই বরদাস্ত
সাংবাদিক সম্মেলনে সুশান্ত বেড়া


হুগলি , ১১ মে (হি.স.): ভোট-পরবর্তী হিংসার ঘটনাকে কেন্দ্র করে সোমবার আরামবাগের দৌলতপুর এলাকায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করলেন আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি সুশান্ত বেড়া।

সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ভোট-পরবর্তী হিংসা কোনওভাবেই বরদাস্ত করা হবে না এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজেপি বদ্ধ-পরিকর। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন কড়া হাতে ব্যবস্থা নেবে বলেও তিনি মন্তব্য করেন।

সুশান্ত বেড়া স্পষ্টভাবে জানান, প্রশাসনের কাজে বিজেপি কোনওরকম হস্তক্ষেপ করবে না। পাশাপাশি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে সংযত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনও প্ররোচনায় পা না দিয়ে শান্তি বজায় রাখতে হবে এবং আইন নিজের হাতে তুলে নেওয়া চলবে না।

এই সাংবাদিক সম্মেলনকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে যথেষ্ট তৎপরতা লক্ষ্য করা যায়। এদিন উপস্থিত ছিলেন দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরাও।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande