আরামবাগ হাই স্কুলে নবনির্বাচিত বিধায়ক হেমন্ত বাগকে সংবর্ধনা
হুগলি , ১১ মে (হি.স.) : আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে সোমবার নবনির্বাচিত বিধায়ক হেমন্ত বাগকে সংবর্ধনা জানানো হল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশি
আরামবাগ হাই স্কুলের সম্বর্ধনা সভা


হুগলি , ১১ মে (হি.স.) : আরামবাগ হাই স্কুলের পক্ষ থেকে সোমবার নবনির্বাচিত বিধায়ক হেমন্ত বাগকে সংবর্ধনা জানানো হল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায়ের নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।

এদিন বিদ্যালয়ে পৌঁছলে বিধায়ক হেমন্ত বাগকে ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মান জানানো হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে হেমন্ত বাগ বলেন, “আরামবাগ হাই স্কুলে এসে আজ নিজের শৈশবের স্মৃতি ফিরে পাচ্ছি। এই বিদ্যালয় আরামবাগ মহকুমায় শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে বিদ্যালয় আরও উন্নতির শিখরে পৌঁছবে বলেই তাঁর বিশ্বাস। পাশাপাশি স্কুলের সার্বিক সাফল্য কামনা করে প্রয়োজনের সময় সবসময় বিদ্যালয়ের পাশে থাকার আশ্বাস দেন নবনির্বাচিত বিধায়ক।

এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande