ভাটপাড়ায় নাগরিক পরিষেবা বিপর্যস্ত, পৌরসভায় বিজেপির বিক্ষোভ
ভাটপাড়া, ১১ মে (হি. স.): চার তারিখের পর থেকে ভাটপাড়া পৌরসভার কোনও কাউন্সিলর কিংবা পৌর প্রধানের দেখা মিলছে না বলে অভিযোগ। এর জেরে পৌরসভার দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে জরুরি নাগরিক পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। পানীয় জল, নিকাশি ব্যবস্থা, জন
পৌরসভায় বিজেপি বিক্ষোভ


ভাটপাড়া, ১১ মে (হি. স.): চার তারিখের পর থেকে ভাটপাড়া পৌরসভার কোনও কাউন্সিলর কিংবা পৌর প্রধানের দেখা মিলছে না বলে অভিযোগ। এর জেরে পৌরসভার দৈনন্দিন কাজকর্ম থেকে শুরু করে জরুরি নাগরিক পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে পড়েছে। পানীয় জল, নিকাশি ব্যবস্থা, জন্ম-মৃত্যুর শংসাপত্র প্রদান, পরিচ্ছন্নতা সহ একাধিক পরিষেবা ব্যাহত হওয়ায় চরম ভোগান্তির মুখে পড়েছেন সাধারণ মানুষ।এই পরিস্থিতির প্রতিবাদে সোমবার ভাটপাড়া পৌরসভা চত্বরে বিক্ষোভে সামিল হন বিজেপির নেতৃত্ব ও কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, পৌর প্রশাসনের অনুপস্থিতিতে শহরের প্রশাসনিক ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ মানুষের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছেন না বলেও দাবি করেন তারা।বিজেপি নেতৃত্বের দাবি, অবিলম্বে ভাটপাড়া পৌরসভায় প্রশাসক নিয়োগ করে নাগরিক পরিষেবা স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে পৌরসভার সমস্ত বিভাগ দ্রুত চালু করার দাবিও তোলা হয়। বিক্ষোভ চলাকালীন বিজেপি কর্মীরা পৌরসভা চত্বরে স্লোগান দেন এবং প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।যদিও এ বিষয়ে পৌরসভার কোনও আধিকারিকের প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande