পাঁচ বছর পর ঘরে ফেরা বিজেপি বুথ সভাপতির পরিবারের, আবেগঘন মুহূর্ত হরিশ্চন্দ্রপুরে
মালদা, ১১ মে (হি. স.): প্রায় পাঁচ বছর পর নিজের বাড়িতে ফিরলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তাঁর পরিবার। বিজেপির সরকার গঠনের পর সোমবার ঘরে ফিরতে পেরে আবেগে ভেঙে পড়েন তাঁরা। দীর্ঘদিন পর নিজের ভিটেমাটিতে ফিরে চোখে জল পরিবা
ঘরে ফিরল


মালদা, ১১ মে (হি. স.): প্রায় পাঁচ বছর পর নিজের বাড়িতে ফিরলেন মালদার হরিশ্চন্দ্রপুরের বিজেপি বুথ সভাপতি কালাচাঁদ দাস ও তাঁর পরিবার। বিজেপির সরকার গঠনের পর সোমবার ঘরে ফিরতে পেরে আবেগে ভেঙে পড়েন তাঁরা। দীর্ঘদিন পর নিজের ভিটেমাটিতে ফিরে চোখে জল পরিবারটির। কালাচাঁদ দাসের অভিযোগ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক হিংসার শিকার হতে হয়েছিল তাঁদের। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের উপর হামলা চালায় বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর হাসপাতাল মোড় এলাকায় তাঁদের বাড়ির সামনে থাকা দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। শুধু তাই নয়, তাঁকে রাস্তায় টেনে হিঁচড়ে মারধর করা হয়েছিল বলেও দাবি করেছেন কালাচাঁদবাবু। ঘটনার পর প্রাণভয়ে পরিবার নিয়ে এলাকা ছাড়তে বাধ্য হন তিনি। বাইরে লুকিয়ে থেকে চরম আর্থিক অনটনের মধ্যে দিন কাটাতে হয়েছে তাঁদের। কখনও ঠিকমতো খেতে পাননি বলেও জানান পরিবারের সদস্যরা। এবার বিধানসভা নির্বাচনে গোপনে এলাকায় এসে বিজেপিকে ভোট দেন তাঁরা। বর্তমানে বিজেপির সরকার গঠনের পর নতুন করে সাহস পেয়েছেন বলে দাবি কালাচাঁদ দাসের। নতুন সরকারের কাছে নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যাশা করছেন তিনি ও তাঁর পরিবার।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande