ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক তারের স্পর্শে কয়েকজন বিজেপি কর্মী জখম
নদিয়া, ১১ মে (হি স): বিজেপির বিজয় মিছিল চলাকালীন ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন একাধিক বিজেপি কর্মী। ফলে ভেস্তে গেল বিজয় মিছিল। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসা
ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক তারের স্পর্শে কয়েকজন বিজেপি কর্মী জখম


নদিয়া, ১১ মে (হি স): বিজেপির বিজয় মিছিল চলাকালীন ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হলেন একাধিক বিজেপি কর্মী। ফলে ভেস্তে গেল বিজয় মিছিল। তড়িঘড়ি তাদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার ঘটনাটি হয় তাহেরপুর থানার অন্তর্গত কালীনারায়নপুর গেটপাড়া এলাকায়। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় ওই এলাকায়।

এদিন দুপুরে কালীনারায়নপুর গেটপাড়ায় স্থানীয় একাধিক ওয়ার্ডের বিজেপি কর্মীদের উদ্যোগে একটি বিজয় মিছিল বের করা হয়। মিছিলে ডিজে ও উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছিল। অভিযোগ, ডিজে গাড়ির উপরে বসে ছিলেন কৌশিক বসাক নামে এক যুবক। সেই সময় মিছিলটি রেলগেট অতিক্রম করার সময় আচমকাই ট্রেনের ওভারহেড বৈদ্যুতিক তারের সংস্পর্শে চলে আসেন। সঙ্গে সঙ্গে প্রবল তড়িতাহত হয়ে গুরুতর আহত হন কৌশিক। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও কয়েকজন বিজেপি কর্মীও জখম বলে জানা গিয়েছে। ভেস্তে গেল বিজয় মিছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande