
বীরভূম, ১১ মে (হি.স.): কনেযাত্রীদের একটি বাসের সঙ্গে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন ৮ জন যাত্রী। সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে বোলপুরের লজ মোড় এলাকার প্রভাত সরণীতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের সালার থেকে কনেযাত্রীদের নিয়ে ওই বাসটি ভেদিয়ার কাছে নৃপতিপুর গ্রামে যাচ্ছিল। মাঝে জামবুনি বাসস্ট্যান্ড যাওয়ার পথে হঠাৎই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টরে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের অভিঘাতে বাসের চালক-সহ আট জন যাত্রী গুরুতর আহত হন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের বাস থেকে উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত করছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ