ভোট পরবর্তী হিংসায় শূন্য সহনশীলতা নীতি, প্রশাসনিক কর্তাদের বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলকাতা, ১১ মে (হি.স.): রাজ্যের ভোট বা পরবর্তী কোনও রকম হিংসার ঘটনায় রাজ্য সরকার শূন্য সহনশীলতা নীতি নেবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট
ভোট পরবর্তী হিংসায় শুন্য সহনশীলতা নীতি, প্রশাসনিক কর্তাদের বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু


কলকাতা, ১১ মে (হি.স.): রাজ্যের ভোট বা পরবর্তী কোনও রকম হিংসার ঘটনায় রাজ্য সরকার শূন্য সহনশীলতা নীতি নেবে। নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দিয়েছেন। মুখ্যসচিব দুষ্যন্ত নারিয়ালা, স্বরাষ্ট্রসচিব সংঘমিত্রা ঘোষ, রাজ্য পুলিশের ডিজি সিদ্ধনাথ গুপ্ত এবং কলকাতা পুলিশের কমিশনার অজয় নন্দের উপস্থিতিতে ওই বৈঠকে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে প্রশাসনের অগ্রাধিকারের বিষয়গুলিও আলোচনা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

নিজের সমাজমাধ্যমের পোস্টে তিনি জানান, স্বচ্ছ এবং কার্যকর প্রশাসন গড়ে তুলতেই নতুন সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক পালাবদলের পরবর্তী পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রশাসনিক কাজে গতি আনাই এখন সরকারের মূল লক্ষ্য বলেই ইঙ্গিত মিলেছে এই বৈঠক থেকে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande