আগামী সোমবার ফের রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু
কলকাতা, ১১ মে (হি স): সোমবার নবান্নে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে আয়ুষ্মান ভারত-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আগামী সোমবার নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হবে। ওই দি
শুভেন্দু অধিকারী


কলকাতা, ১১ মে (হি স): সোমবার নবান্নে বিজেপি সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক হয়। এই বৈঠকে আয়ুষ্মান ভারত-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা। আগামী সোমবার নতুন সরকারের দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠক হবে। ওই দিন ডিএ, সপ্তম পে কমিশন-সহ একাধিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়াও ওই বৈঠকেই আর জি কর-সহ নারী নির্যাতন, প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধেও সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

বেতন কমিশন, মহার্ঘ ভাতা-সহ আরও বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান শুভেন্দুবাবু। তিনি জানান, প্রথম বৈঠকেই এই সব সিদ্ধান্ত নেওয়া হয়নি কারণ, সরকার গঠনের পরে খুব বেশি সময় পাওয়া যায়নি। আপাতত যে কাগজগুলি তৈরি ছিল সেই বিষয়েই প্রথম বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রিসভার ছয় সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে বদ্ধপরিকর রাজ্য সরকার। প্রথম বৈঠকে সেই প্রতিশ্রুতির মধ্যে কয়েকটি পূরণ করার সিদ্ধান্ত হয়েছে।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে শুভেন্দুবাবু ছাড়াও বিজেপি সরকারের পাঁচ মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া ও নিশীথ প্রামাণিক উপস্থিত ছিলেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande