বিজাপুরে নকশাল ঘাঁটিতে হানা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার
বিজাপুর, ১১ মে (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলার গাঙ্গালুর থানার অন্তর্গত প্যাটেলপাড়ার দোদিতুমনার গ্রাম থেকে নকশালদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী উদ্ধার করল নিরাপত্তাবাহিনী। সোমবার যৌথ তল্লাশি অভিযানে এই স
বিজাপুরে নকশাল ঘাঁটিতে হানা, বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার


বিজাপুর, ১১ মে (হি.স.): ছত্তিশগড়ের বিজাপুর জেলার গাঙ্গালুর থানার অন্তর্গত প্যাটেলপাড়ার দোদিতুমনার গ্রাম থেকে নকশালদের লুকিয়ে রাখা বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী উদ্ধার করল নিরাপত্তাবাহিনী। সোমবার যৌথ তল্লাশি অভিযানে এই সাফল্য মিলেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোদিতুমনার জঙ্গল ও পাহাড়ি এলাকায় দীর্ঘদিন ধরেই নকশাল কার্যকলাপ চলছিল এবং সেখানে বিপুল পরিমাণ নকশাল সামগ্রী মজুত করে রাখা হয়েছে বলে গোপন সূত্রে খবর পাওয়া যায়। এরপর পিদিয়ার পুলিশ সহায়তা কেন্দ্র এবং গাঙ্গালুর থানার যৌথ বাহিনী এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালায়।

তল্লাশির সময় জওয়ানরা মাটির নীচে তৈরি একটি সন্দেহজনক বাঙ্কারের সন্ধান পান। নিরাপত্তা ও ডি-মাইনিং পরীক্ষা শেষে বাঙ্কারটি খুলতেই নকশালদের বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার হয়।

উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে দুটি জেনারেটর, দুটি লেদ মেশিন, একটি ইনভার্টার, চারটি বড় ব্যাটারি, একটি ছোট ব্যাটারি, আটটি সোলার প্লেট, একটি মোটর, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, একটি দেশি বিএজিএল লঞ্চার, ২৯টি বিএজিএল সেল, প্রায় ৫০ মিটার কর্ডেক্স তার এবং দুটি প্লাস্টিকের ড্রাম।

এদিন বিজাপুরের পুলিশ সুপার ড. জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, উদ্ধার হওয়া সামগ্রী নকশালরা বিস্ফোরক তৈরির পাশাপাশি প্রযুক্তিগত কাজে ব্যবহার করত। এলাকায় এখনও নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান চলছে। উদ্ধার হওয়া সামগ্রী বাজেয়াপ্ত করে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande