
কলকাতা, ১১ মে (হি.স.): বেপরোয়া বাইক ও স্কুটারের মধ্যে সংঘর্ষে মৃত্যু হল বাইকচালকের। পুলিশ জানিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার রাতে দক্ষিণ বন্দর থানা এলাকার গার্ডেনরিচ উড়ালপুলের উপরে কনকর ইয়ার্ডের কাছে। মৃত বাইকচালকের নাম আজমল আলি। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার রবীন্দ্রনগর থানা এলাকায়। ওই ঘটনায় জখম হন বাইকের পিছনের আসনে থাকা এক আরোহী। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্কুটারচালক পলাতক। অভিযোগ, ওই স্কুটারের চালক নির্দিষ্ট দিকের পরিবর্তে উল্টো দিক দিয়ে স্কুটার চালাচ্ছিল। তখন উল্টো দিক থেকে আসা বাইকের সঙ্গে স্কুটারের সংঘর্ষ হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ