গোঘাটে তৃণমূলের দলীয় কার্যালয়ের চাবি ফেরাল বিজেপি, শান্তির বার্তা
হুগলি , ১১ মে (হি.স.) : গোঘাটের হাজিপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের চাবি ফেরত দিল বিজেপি নেতৃত্ব। সোমবার গোঘাট দু’নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। এদিন বিজেপির পক্ষ থে
তৃণমূলের পার্টি অফিস ফেরত বিজেপির


হুগলি , ১১ মে (হি.স.) : গোঘাটের হাজিপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয়ের চাবি ফেরত দিল বিজেপি নেতৃত্ব। সোমবার গোঘাট দু’নম্বর ব্লকের হাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।

এদিন বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের হাতে দলীয় কার্যালয়ের চাবি তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা।

বিজেপি নেতা চিন্ময় পাল বলেন, “ফল ঘোষণার দিন বিক্ষুব্ধ গ্রামবাসীরা তৃণমূলের দলীয় কার্যালয়ে তালা লাগিয়ে চাবি আমাদের হাতে দিয়েছিল। আজ আমরা সম্মানের সঙ্গে সেই চাবি তৃণমূল নেতৃত্বের হাতে ফিরিয়ে দিলাম। বিজেপি হিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।”

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শান্তি ও সৌহার্দ্যের বার্তা দেওয়ারই চেষ্টা করেছে বিজেপি নেতৃত্ব, এমনটাই রাজনৈতিক মহলের একাংশের মত। যদিও এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande