গোঘাটে বিজেপির বিজয় উৎসব, মিছিল ও আবির খেলায় মাতলেন কর্মী-সমর্থকরা
হুগলি , ১১ মে (হি.স.) : গোঘাট ২ নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পান্ডুগ্রাম এলাকায় বিজেপির উদ্যোগে বিজয় উৎসব পালিত হল সোমবার। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেত
গোঘাটের শ্যামবাজারে বিজেপির বিজয় উৎসব


হুগলি , ১১ মে (হি.স.) : গোঘাট ২ নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পান্ডুগ্রাম এলাকায় বিজেপির উদ্যোগে বিজয় উৎসব পালিত হল সোমবার। দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তমাল ঘোষ-সহ অন্যান্য নেতৃত্ব। এদিন কর্মী-সমর্থকরা আবির খেলায় মেতে ওঠেন এবং একে অপরকে মিষ্টিমুখ করান। বিজেপির পতাকা হাতে নিয়ে এলাকায় আনন্দ মিছিলও বের করা হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থনেই এই সাফল্য এসেছে। আগামী দিনে এলাকার উন্নয়নে আরও সক্রিয়ভাবে মানুষের পাশে থাকার বার্তাও দেন তাঁরা।

বিজয় উৎসবকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande