শপথ নিয়ে প্রথম ক্যাবিনেট বৈঠকে দলীয় ইস্তাহার বাস্তবায়নের কাজ শুরু করবে সরকার : হিমন্তবিশ্ব
- থাকবেন প্রধানমন্ত্রী মোদী, নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, বেশ কয়েকজন শিল্পপতি, বিদেশি প্রতিনিধিবর্গ ‘নতুন মন্ত্রীদের নাম জাতীয়
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন মনোনীত-মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা


- থাকবেন প্রধানমন্ত্রী মোদী, নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী, বেশ কয়েকজন শিল্পপতি, বিদেশি প্রতিনিধিবর্গ

‘নতুন মন্ত্রীদের নাম জাতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত হবে’

গুয়াহাটি, ১১ মে (হি.স.) : আগামীকাল (১২ মে) শপথ গ্রহণের পরই বিজেপি নেতৃত্বাধীন সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করে দেবে, বলেছেন নবমনোনীত মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। জানান, নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে।

শপথের আগের দিন আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ড. হিমন্তবিশ্ব শর্মা বলেন, শপথ গ্রহণ অনুষ্ঠানটি আগামীকাল ১২ মে সকাল ১১টা ৪০ মিনিটে খানাপাড়ার ভেটেরিনারি কলেজ ময়দানে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাতে গুয়াহাটিতে পৌঁছবেন। এছাড়া উপস্থিত থাকবেন বিজেপির জাতীয় সভাপতি নীতিন নবীন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সর্বানন্দ সনোয়াল সহ বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী, এনডিএ-শাসিত রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী, উপ-মুখ্যমন্ত্রী, বেশ কয়েকজন শিল্পপতি, বিদেশি প্রতিনিধি, বহু সত্রাধিকার, বিজেপির জাতীয় ও রাজ্যস্তরের শীর্ষ নেতা ও রাজ্যের সব জেলা ও বুথস্তরের কার্যকর্তা এবং আমন্ত্রিত বিশিষ্ট অতিথিগণ।

ড. শর্মা বলেন, প্রথম মন্ত্রিসভা বৈঠকে নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর ওপর জোর দেওয়া হবে। বলেন, ‘শপথ নেওয়ার পরই আমরা প্রথম ক্যাবিনেট বৈঠক করব। আমাদের ইস্তাহার বাস্তবায়নই হবে প্রধান লক্ষ্য। তবে নতুন সরকারের নিয়মিত প্রশাসনিক কাজ বুধবার থেকে শুরু হবে।’

হিমন্তবিশ্ব জানান, আজ রাত প্রায় ১০টার দিকে জাতীয় সভাপতি নীতিন নবীন গুয়াহাটি পৌছবেন। তাঁর সঙ্গে আলোচনা করে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করা হবে। বলেন, এ ব্যাপারে আমি ফোনে আলোচনা করতে চাই না।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে শপথ গ্রহণ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। যাঁরা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন, তাঁদের আগেই জানিয়ে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande