হিমন্তবিশ্ব ২.০ সরকারের শপথ গ্রহণের সাক্ষী হতে পাথারকান্দি থেকে শতাধিক বিজেপি কার্যকর্তা
পাথারকান্দি (অসম), ১১ মে (হি.স.) : রাজ্যে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন ২.০ বিজেপি পরিচালিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার। এদিন গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে সকাল ১১.৪০টায় অনুষ্ঠেয় ভব্য সমারোহের
ট্রেনে গুয়াহাটির উদ্দেশে পাথারকান্দি বিজেপি কার্যকর্তাগণ


পাথারকান্দি (অসম), ১১ মে (হি.স.) : রাজ্যে মুখ্যমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বাধীন ২.০ বিজেপি পরিচালিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল মঙ্গলবার। এদিন গুয়াহাটির খানাপাড়ায় পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে সকাল ১১.৪০টায় অনুষ্ঠেয় ভব্য সমারোহের সাক্ষী হতে আজ সোমবার বিকালে পাথারকান্দি রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ট্রেনে গুয়াহাটির উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিজেপির বিভিন্ন পদমর্যাদার শতাধিক কার্যকর্তা ও সমর্থকরা।

পাথারকান্দি এবং লোয়াইরপোয়া মণ্ডলের কার্যকর্তা সহ দলীয় সমর্থক এবং বি‌ভিন্ন পদমর্যাদার পদাধিকারী‌গণ খু‌শি ব‌্যক্ত ক‌রে বি‌জে‌পি সরকা‌রের ভূয়সী প্রশংসা ক‌রে নতুন সরকা‌রের কা‌ছে বাড়‌তি প্রত‌্যাশা করেছেন। বিজেপির কার্যকর্তা ও সমর্থকরা বি‌জে‌পি জিন্দাবাদ, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, হিমন্তবিশ্ব শর্মা জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ ধ্বনিতে মুখ‌রিত করে তুলেন স্টেশন চত্বর।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande