‘অপারেশন সিন্দুর’-এর স্মরণে নয়া দিল্লিতে সেনাদের টানা ৮৮ ঘণ্টার দৌড়
নয়াদিল্লি, ১১ মে (হি. স.) : গত বছর পহেলগাম হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করতে শুরু করা ''অপারেশন সিন্দুর''-এর প্রথম বার্ষিকী উপলক্ষে ভারতীয় বিমান বাহিনী নয়া দিল্লিতে টানা ৮৮ ঘণ্টার একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই কর্মসূচিতে ভ
সেনাদের টানা ৮৮ ঘণ্টার দৌড়


নয়াদিল্লি, ১১ মে (হি. স.) : গত বছর পহেলগাম হামলার পর পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ধ্বংস করতে শুরু করা 'অপারেশন সিন্দুর'-এর প্রথম বার্ষিকী উপলক্ষে ভারতীয় বিমান বাহিনী নয়া দিল্লিতে টানা ৮৮ ঘণ্টার একটি দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল। এই কর্মসূচিতে ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় সেনাবাহিনীর সমস্ত কমান্ড থেকে মোট ৬০০ জন ধাবক অংশ নেন।

গত ৭ মে রাত ১:০৫ মিনিটে ইন্ডিয়া গেট থেকে ‘এয়ার অফিসার ইন চার্জ অ্যাডমিনিস্ট্রেশন’ (এওএ) এই দৌড়ের সূচনা করেন। ১০ মে বিকেল ৫:০০ টায় নয়া দিল্লি বিমান বাহিনী স্টেশনে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের উপস্থিতিতে এই দৌড় সমাপ্ত হয়। ৮৮ ঘণ্টা ধরে চলা এই নিরবচ্ছিন্ন দৌড়টি রিলে ফরম্যাটে আয়োজন করা হয়েছিল, যেখানে অসামরিক আধিকারিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ নাগরিক স্বেচ্ছাসেবকরাও অত্যন্ত উৎসাহের সঙ্গে এই দৌড়ে অংশ নিয়েছিলেন। এছাড়া, ১০ মে সকাল ৬:৩০ থেকে ৮:০০ টা পর্যন্ত নেহরু পার্কে বিমান বাহিনীর ব্যান্ড লাইভ পারফরম্যান্স প্রদর্শন করে।

এই দৌড়ের রুটটি দিল্লির বেশ কি

ছু গুরুত্বপূর্ণ এলাকা দিয়ে অতিক্রম করে, যার মধ্যে রয়েছে ইন্ডিয়া গেট, ব্রিগেডিয়ার হোশিয়ার সিং মার্গ, বায়ু ভবন (বিমান বাহিনী সদর দফতর), নেহরু পার্ক এবং নিউ মোতি বাগ রোড। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় বিমান বাহিনীর কর্মীদের মধ্যে সংহতি বাড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিরক্ষা বাহিনীর উপস্থিতি ও সংযোগ দৃঢ় করা। ‘অপারেশন সিন্দুর রিমেম্বরেন্স সিরিজ রান’-এর সফল আয়োজন কেবল ভারতীয় বিমান বাহিনীর অপারেশনাল ইতিহাসের একটি বড় মাইলফলকই নয়, বরং সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে গড়ে ওঠা চমৎকার টিমওয়ার্কের এক উজ্জ্বল নিদর্শন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande