
শ্রীনগর, ১১ মে ( হি. স.) : জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সোমবার তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী তথা 'তামিলগা ভেত্রি কড়গম' (টিভিকে) প্রধান জোসেফ বিজয়কে (থালপতি বিজয়) মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওমর বলেন যে, শপথ গ্রহণ অনুষ্ঠানে এই বিলম্ব হওয়া উচিত ছিল না। এতে তিন-চার দিন সময় লেগেছে এবং তাঁকে বেশ কয়েকবার রাজভবনে যেতে হয়েছে। অবশেষে তিনি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন।
তিনি আরও বলেন যে, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী রাজ্যপালের উচিত ছিল একক বৃহত্তম দল বা নির্বাচন-পূর্ব বৃহত্তম জোটকে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য আমন্ত্রণ জানানো। যাই হোক, দেরিতে হলেও শেষ পর্যন্ত তা হয়েছে। তিনি উল্লেখ করেন যে, বিজয়কে তাঁর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য কয়েক দিন সময় দেওয়া হয়েছে। ওমর আশা প্রকাশ করেন যে, বিজয় সফলভাবে নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে সক্ষম হবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি