মাধ্যমিকে রাজ্যে নবম, মেধাবী ছাত্রকে সংবর্ধনা খানাকুল থানার
হুগলি , ১১মে (হি.স.): মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি দিতে সোমবার মেধাবী ছাত্রকে সংবর্ধনা জানাল খানাকুল থানা। খানাকুলের সেকেন্দারপুর হাই স্কুলের ছাত্র প্রত্যয় সামন্ত এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল কর
খানাকুল থানার সম্বর্ধনা


হুগলি , ১১মে (হি.স.): মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বীকৃতি দিতে সোমবার মেধাবী ছাত্রকে সংবর্ধনা জানাল খানাকুল থানা। খানাকুলের সেকেন্দারপুর হাই স্কুলের ছাত্র প্রত্যয় সামন্ত এবারের মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে নবম স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল করেছে। তার এই সাফল্যকে সম্মান জানাতেই থানার পক্ষ থেকে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হয়।

জানা গিয়েছে, খানাকুল থানার ওসি সমীর মুখার্জির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রত্যয় সামন্তকে ফুলের তোড়া, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানান থানার পুলিশ আধিকারিকরা। পাশাপাশি তার আগামী জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রত্যয় নিজের এই সাফল্যের কৃতিত্ব পরিবার, শিক্ষক-শিক্ষিকা এবং বিদ্যালয়ের সকলের প্রতি উৎসর্গ করে। থানার পক্ষ থেকে এমন সম্মান পেয়ে সে অত্যন্ত আনন্দিত বলেও জানায়।

এদিন খানাকুল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে শিক্ষার প্রসার ঘটানো এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। পুলিশের মতে, প্রত্যয়ের এই সাফল্য আগামী প্রজন্মের পড়ুয়াদের অনুপ্রাণিত করবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande