শ্রম কোড নিয়ে কেন্দ্রকে নিশানা খাড়গের
নয়াদিল্লি, ১১ মে (হি.স.): চারটি শ্রম কোড সম্পূর্ণ কার্যকর করার ঘোষণায় কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করল কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার এক বিবৃতিতে জানান, স্বাধীনতার পরে শ্রমিকদের অধিকারের উপরে এটাই সবচেয়ে বড় আঘাত। খাড়গের অ
মল্লিকার্জুন খাড়গে


নয়াদিল্লি, ১১ মে (হি.স.): চারটি শ্রম কোড সম্পূর্ণ কার্যকর করার ঘোষণায় কেন্দ্রীয় সরকারকে তীব্র নিশানা করল কংগ্রেস। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সোমবার এক বিবৃতিতে জানান, স্বাধীনতার পরে শ্রমিকদের অধিকারের উপরে এটাই সবচেয়ে বড় আঘাত। খাড়গের অভিযোগ, মোদী সরকার ‘কাপুরুষোচিত উপায়ে’ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার অপেক্ষায় ছিল এবং তার পরেই ২০২৬ সালের ৮ ও ৯ মে গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে চারটি ‘শ্রমিকবিরোধী’ শ্রম কোড কার্যকর করার কথা ঘোষণা করলো। বিবৃতিতে খাড়গে আরও দাবি করেন, দেশের কোটি কোটি শ্রমিকের জন্য এই কোড ভবিষ্যতে চুক্তিভিত্তিক চাকরি এবং ট্রেড ইউনিয়ন গঠনের ক্ষেত্র সঙ্কোচনের মতো পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে।

তিনি এও বলেন, মোদী সরকার কোনও প্রকার আলোচনা বা পরামর্শ ছাড়াই এই শ্রমিক-বিরোধী বিধিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করেছে। এমনকি ২০১৫ সালের পর থেকে তারা 'ভারতীয় শ্রম সম্মেলন'-এরও কোনও আয়োজন করেনি। এই বিধিমালা শুধুমাত্র প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধুদেরই সুবিধা পাইয়ে দেবে। স্বাধীনতার পর থেকে শ্রমিকদের অধিকারের ক্ষেত্রে এটি সবচেয়ে বড় আঘাত বা বিপর্যয় হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande