বিধানসভার প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, মঙ্গলবার শপথ গ্রহণ
কলকাতা, ১১ মে (হি.স.): অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার বা অস্থায়ী অধ্যক্ষ নির্বাচন হতে চলেছে আগামী মঙ্গলবার। লোকভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নবনিযুক্ত প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন। সবকিছু ঠিকঠাক থা
বিধানসভার প্রোটেম স্পিকার হচ্ছেন তাপস রায়, মঙ্গলবার শপথ গ্রহণ


কলকাতা, ১১ মে (হি.স.): অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রোটেম স্পিকার বা অস্থায়ী অধ্যক্ষ নির্বাচন হতে চলেছে আগামী মঙ্গলবার। লোকভবনে আয়োজিত মূল অনুষ্ঠানে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নবনিযুক্ত প্রোটেম স্পিকারকে শপথ বাক্য পাঠ করাবেন। সবকিছু ঠিকঠাক থাকলে, মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী ভারতীয় জনতা পার্টির প্রবীণ বিধায়ক তাপস রায়ের কাঁধেই এই গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তাতে চলেছে।

​দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন জনপ্রতিনিধি হিসেবে তাপস রায়ের নামই বিজেপির পক্ষ থেকে এই পদের জন্য বিবেচনা করা হচ্ছে। সংসদীয় রীতিনীতি অনুযায়ী, মঙ্গলবার নিজের শপথ গ্রহণের পর তাঁর প্রধান গুরুদায়িত্ব হবে বিধানসভার নবনির্বাচিত ২৯৩ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করানো এবং শপথ গ্রহণ পর্বটি পরিচালনা করা।

​উল্লেখ্য, তাপস রায় রাজ্য রাজনীতির একজন অত্যন্ত অভিজ্ঞ ব্যক্তিত্ব। পূর্বতন সরকারের আমলেও তিনি পরিষদীয় দফতরের প্রতিমন্ত্রী এবং উপ-মুখ্য সচেতকের মতো গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সংসদীয় দায়িত্ব দক্ষতার সঙ্গে সামলেছেন। সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই এবার বিধানসভার প্রথম পর্বে অস্থায়ী অধ্যক্ষের ভূমিকা পালন করবেন তিনি।

​প্রাসঙ্গিক তথ্য অনুযায়ী, প্রোটেম স্পিকার একটি অস্থায়ী পদ। নবনির্বাচিত বিধায়কদের প্রথম অধিবেশনে শপথ পাঠ করানোর জন্য রাজ্যপাল এই নিয়োগ করে থাকেন। এই শপথ গ্রহণ পর্ব শেষ হওয়ার পর বিধানসভায় পূর্ণাঙ্গ অধ্যক্ষ বা স্পিকার নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande