বীরভূমের জেলা পরিষদ সভাধিপতির ঘর থেকে সরানো হলো মমতার ছবি
বীরভূম, ১১ মে (হি.স.): বীরভূমের জেলা পরিষদ কার্যালয়ে জেলা সভাধিপতি কাজল শেখের ঘর থেকে সরানো হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার জায়গায় স্থান পেলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহ
বীরভূমের জেলা পরিষদ সভাধিপতির ঘর থেকে সরানো হলো মমতার ছবি


বীরভূম, ১১ মে (হি.স.): বীরভূমের জেলা পরিষদ কার্যালয়ে জেলা সভাধিপতি কাজল শেখের ঘর থেকে সরানো হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। তার জায়গায় স্থান পেলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের পরেও জেলা পরিষদের সভাধিপতির ঘরে সোমবারও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। বিজেপি নেতারা অভিযোগ জানাতেই সোমবার সরিয়ে নেওয়া হয় সেই ছবি। তার জায়গায় লাগানো হয় নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছবি।

সোমবার বীরভূম জেলা পরিষদে যান বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক-সহ অন্যান্য বিজেপি নেতা, কর্মী ও সমর্থকরা। তাঁরা জেলা পরিষদের সভাধিপতির ঘরে গিয়ে দেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। তাতেই ক্ষুব্ধ হন বিজেপি নেতারা। এর পরেই জেলা পরিষদের কর্মীরা সেই ছবি সরিয়ে দেন। সেখানে জায়গা পায় শুভেন্দু অধিকারীর ছবি। এ ছাড়া, ভারত মাতার ছবিও লাগানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande