কামাখ্যা কোচিং ডিপো পরিদর্শন ও পর্যালোচনা রেল বোর্ডের সদস্য রাজাগোপালের
গুয়াহাটি, ১১ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ কামাখ্যা কোচিং ডিপোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধাসমূহের বিস্তৃত পরিদর্শন করেছেন রেলওয়ে বোর্ডের সদস্য (ট্র্যাকশন ও রোলিং স্টক সংক্ষেপে এমটিআরএস) আর রাজাগোপাল। পরিদর্শনকালে তিনি ক্রু ওয়েল
কামাখ্যা কোচিং ডিপো পরিদর্শন ও পর্যালোচনা রেল বোর্ডের সদস্য আর রাজাগোপালের


গুয়াহাটি, ১১ মে (হি.স.) : উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীনস্থ কামাখ্যা কোচিং ডিপোর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ সুবিধাসমূহের বিস্তৃত পরিদর্শন করেছেন রেলওয়ে বোর্ডের সদস্য (ট্র্যাকশন ও রোলিং স্টক সংক্ষেপে এমটিআরএস) আর রাজাগোপাল। পরিদর্শনকালে তিনি ক্রু ওয়েলফেয়ার, রোলিং স্টকের রক্ষণাবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং উন্নত প্রযুক্তির প্রয়োগের পর্যালোচনা করেছেন। পরিদর্শনে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তবের নেতৃত্বে রেলওয়ের বরিষ্ঠ আধিকারিকরা তাঁর সঙ্গে ছিলেন।

আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বিবৃতিতে এ খবর দিয়ে জানান, গতকাল রবিবার এমটিআরএস কামাখ্যার রানিং রুম ও ক্রু লবি পরিদর্শন করেন আর রাজাগোপাল। সেখানে তিনি বন্দে ভারত স্লিপার এবং অন্যান্য প্রিমিয়াম ট্রেনের ক্রু সদস্যদের জন্য উপলব্ধ বিশ্রাম সুবিধা ও আনুষঙ্গিক ব্যবস্থাগুলি পর্যালোচনা করেছেন। রেলওয়ে কর্মচারীদের জন্য স্বাচ্ছন্দ্য ও কর্মতৎপরতার উচ্চ মানদণ্ড বজায় রাখার ওপর জোর দিয়েছেন তিনি।

প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, কামাখ্যায় অবস্থিত কোচ রক্ষণাবেক্ষণ ডিপোতে এমটিআরএস ভারতের প্রথম বন্দে ভারত রেক পরিদর্শন করেন এবং ডিপো কর্তৃক গৃহীত বিভিন্ন রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করেন রাজাগোপাল। পিট লাইনে রোলিং স্টকের অবস্থা পর্যবেক্ষণের নতুন ও উন্নত পদ্ধতিসমূহ সম্পর্কে বিস্তারিত পর্যবেক্ষণ করেন তিনি। এমটিআরএস কর্মচারীদের সাথে মতবিনিময় করে তাঁদের নিষ্ঠার প্রশংসা করার পাশাাপশি বেশ কিছু নতুন সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়নের সুপারিশ করেছেন রেলওয়ে বোর্ডের সদস্য রাজাগোপাল।

বন্দে ভারত স্লিপার কোচগুলির গুণগত মানদণ্ড পর্যালোচনা করে সুরক্ষা ব্যবস্থা আরও মজবুত করা এবং রক্ষণাবেক্ষণের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পরামর্শ প্রদান করেছেন তিনি।

আধিকারিকরা তাঁকে এমটিআরএসকে লামডিং ডিভিশনে বিকশিত করা প্রযুক্তি-ভিত্তিক রোলিং স্টক ও ট্র্যাক পর্যবেক্ষণ ব্যবস্থাগুলির সম্পর্কে অবহিত করেন। এই পদক্ষেপগুলির লক্ষ্য হলো সমগ্র জোনে রেল পরিচালনের ক্ষেত্রে ভবিষ্যদ্বাণীমূলক রক্ষণাবেক্ষণ, পরিচালনগত সুরক্ষা এবং সামগ্রিক দক্ষতা উন্নত করা।

এমটিআরএস আধিকারিক ও কর্মচারীদের সাথেও মতবিনিময় করেছে, যেখানে রেলওয়ে পরিচালনায় ধারাবাহিক উদ্ভাবন, সুরক্ষা সচেতনতা ও টিম ওয়ার্কের ওপর জোর দেওয়া হয়।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে উন্নত প্রযুক্তি ও সর্বোত্তম পরিচালন পদ্ধতি গ্রহণের মাধ্যমে আধুনিকীকরণ, সুরক্ষা বৃদ্ধি এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্যপ প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, বলা হয়েছে প্রেস বিবৃতিতে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande