বৈঠকে এলেন না প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, প্রতিবাদে ওয়াকআউট নেপালি কংগ্রেসের
কাঠমান্ডু, ১১ মে (হি.স.) : নেপালের সংসদের রাষ্ট্রব্যবস্থা ও সুশাসন বিষয়ক কমিটির বৈঠকে টানা দ্বিতীয়বার অনুপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তাঁর অনুপস্থিতির প্রতিবাদে বৈঠক বয়কট করল প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস। সোমবার সকাল ১১টায় কমি
বৈঠকে এলেন না প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ, প্রতিবাদে ওয়াকআউট নেপালি কংগ্রেসের


কাঠমান্ডু, ১১ মে (হি.স.) : নেপালের সংসদের রাষ্ট্রব্যবস্থা ও সুশাসন বিষয়ক কমিটির বৈঠকে টানা দ্বিতীয়বার অনুপস্থিত থাকলেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। তাঁর অনুপস্থিতির প্রতিবাদে বৈঠক বয়কট করল প্রধান বিরোধী দল নেপালি কংগ্রেস।

সোমবার সকাল ১১টায় কমিটির বৈঠক ডাকা হয়েছিল। বৈঠকে ভূমিহীন বসতি উচ্ছেদ, নিরাপত্তা প্রশাসন-সহ স্বরাষ্ট্র মন্ত্রকের একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্বও সামলাচ্ছেন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। কিন্তু তিনি ওই বৈঠকে উপস্থিত না থাকায় নেপালি কংগ্রেস প্রতিবাদস্বরূপ বৈঠক বয়কট করে।

নেপালি কংগ্রেসের সংসদীয় দলের নেতা আংদেম্বে বলেন, “প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে কমিটির বৈঠকের কোনও যৌক্তিকতা নেই। স্বরাষ্ট্র মন্ত্রক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আমাদের জবাব চাই। স্বরাষ্ট্র মন্ত্রীর ভূমিকায় যেহেতু প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ রয়েছেন, তাই তিনিই উপস্থিত হয়ে উত্তর দিলে আমরা বৈঠকে অংশ নেব। শুধুমাত্র আনুষ্ঠানিক আলোচনা বা চা খেয়ে ফিরে যাওয়ার জন্য বৈঠকে থাকার কোনও অর্থ হয় না।”

তিনি আরও জানান, কমিটির সভাপতি হরি ঢকালকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বৈঠকে যোগ দিলে তাঁদের জানাতে। পাশাপাশি প্রধানমন্ত্রীকে বৈঠকে হাজির করানোর জন্য একাধিকবার অনুরোধও করা হয়েছে।

প্রধানমন্ত্রীর অনুপস্থিতির জেরে টানা দ্বিতীয়বার কমিটির বৈঠক ব্যাহত হওয়ায় নেপালের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande