রাজ্যের নতুন মুখ্যসচিব পদে নিযুক্ত হলেন মনোজ কুমার আগরওয়াল
কলকাতা, ১১ মে (হি.স.): পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটল। রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ​এতদি
মুখ্য সচিব পদে মনোজ কুমার আগরওয়াল


কলকাতা, ১১ মে (হি.স.): পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল ঘটল। রাজ্যের নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পেলেন মনোজ কুমার আগরওয়াল। সোমবার নবান্নের কর্মী ও প্রশাসনিক সংস্কার দফতরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

​এতদিন মনোজ কুমার আগরওয়াল রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক (সিইও) এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক (নির্বাচন) দফতরের এক্স-অফিসিও অতিরিক্ত মুখ্যসচিব হিসেবে কর্মরত ছিলেন। জাতীয় নির্বাচন কমিশনের দায়িত্ব সামলানোর পর এবার তাঁকে রাজ্যের শীর্ষ প্রশাসনিক পদ অর্থাৎ মুখ্যসচিবের দায়িত্ব অর্পণ করল রাজ্য সরকার।

​এদিন প্রকাশিত সরকারি নির্দেশনামায় (অর্ডার নম্বর: ৮৮৫-পার (আইএএস)/৭পি-৩২/১১, তারিখ: ১১ মে, ২০২৬) জানানো হয়েছে যে, তিনি অবিলম্বে এই পদের কার্যভার গ্রহণ করবেন। নবান্নের আইএএস সেল থেকে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে, বর্তমান প্রশাসনিক পরিকাঠামোয় তাঁকে ভারপ্রাপ্ত মুখ্যসচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। অভিজ্ঞ এই আইএএস আধিকারিকের নিয়োগ রাজ্য প্রশাসনে নতুন গতি আনবে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande