
নয়াদিল্লি, ১১ মে (হি.স.): জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোমবার দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে জম্মু ও কাশ্মীর সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এ দিন সমাজ মাধ্যমে জানিয়েছেন, এই বৈঠকে রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার, কার্যপ্রণালী বিধি, শাসন ও জনকল্যাণ সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি জানান, বৈঠকে জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশেষত জম্মু ও কাশ্মীরের জনগণের জন্য দীর্ঘস্থায়ী শান্তি, স্থিতিশীলতা এবং অগ্রগতি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ