
গির সোমনাথ, ১১ মে (হি.স.): গুজরাটের গির সোমনাথে রোড শো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানানো হয়। রাস্তার দুই ধারে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি নজর কাড়ে। রোড শো চলাকালীন উপস্থিত ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভিও।
পরে সোমনাথ মন্দিরে ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী মোদী। রোড শো করেই মন্দিরে পৌঁছন মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম সোমনাথ মন্দিরে আয়োজিত ‘সোমনাথ অমৃত মহোৎসব’-এ অংশগ্রহণ করেন। পুনর্নির্মিত মন্দিরটির উদ্বোধনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে এই ‘সোমনাথ অমৃত মহোৎসব’ পালিত হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ