পুরশুড়ায় বিজেপির বিজয় মিছিল, নেতৃত্বে বিধায়ক বিমান ঘোষ
হুগলি , ১১ মে (হি.স.) : বিজেপির উদ্যোগে সোমবার পুরশুড়া এলাকায় বিজয় মিছিলের আয়োজন করা হয়। ঘোলদিগরুই মোড় থেকে ফতেপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের
পুরশুরাই বিজেপির বিজয় মিছিল


হুগলি , ১১ মে (হি.স.) : বিজেপির উদ্যোগে সোমবার পুরশুড়া এলাকায় বিজয় মিছিলের আয়োজন করা হয়। ঘোলদিগরুই মোড় থেকে ফতেপুর বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা, কর্মী ও সমর্থক। দলীয় পতাকা, আবির খেলা এবং বাদ্যযন্ত্রের তালে তালে গোটা এলাকা উৎসবের আবহে মেতে ওঠে। কর্মী-সমর্থকদের মধ্যে মিষ্টিমুখেরও আয়োজন করা হয়।

বিজেপি নেতৃত্বের দাবি, সাধারণ মানুষের সমর্থন ও আশীর্বাদেই এই সাফল্য এসেছে। আগামী দিনেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়নে কাজ করার বার্তা দেন নেতৃত্ব।

এই বিজয় মিছিলকে ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande