প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে বিশেষ অধিবেশন ডাকার আর্জি সঞ্জয় সিংয়ের
নয়াদিল্লি, ১১ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় এখনও সংকটময় পরিস্থিতি, এই আবহে দেশবাসীকে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাড়ি থেকে কাজ করার পাশাপাশি আরও কয়েকটি বিষয় মেনে চলতে আহ্বান জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে
সঞ্জয় সিং


নয়াদিল্লি, ১১ মে (হি.স.): পশ্চিম এশিয়ায় এখনও সংকটময় পরিস্থিতি, এই আবহে দেশবাসীকে বেশ কয়েকটি পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাড়ি থেকে কাজ করার পাশাপাশি আরও কয়েকটি বিষয় মেনে চলতে আহ্বান জানিয়েছেন মোদী। প্রধানমন্ত্রীর আহ্বানের প্রেক্ষিতে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানালেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং।

সোমবার সঞ্জয় সিং বলেন, গতকাল প্রধানমন্ত্রী মোদী বলেছেন, গত দুই মাস ধরে তিনি দেশের মানুষের বোঝা বহন করে আসছেন। এখন তিনি আর আপনাদের বোঝা বহন করতে পারবেন না।।প্রধানমন্ত্রী মোদী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, আপনাদেরই ডিজেল, পেট্রোল এবং গ্যাসের চাহিদা কমিয়ে আনতে হবে। তিনি নিজেই রোড-শো করবেন। তিনি সংযুক্ত আরব আমিরশাহী এবং ইউরোপ সফরে যাচ্ছেন, এ ধরনের উপদেশ দেওয়া এবং সেটিকে দেশপ্রেমের সঙ্গে জুড়ে দেওয়া হিটলারের শাসনের কথাই মনে করিয়ে দেয়। নির্বাচন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়িয়ে ৯১৩ টাকা করে দিয়েছেন। সাধারণ মানুষকে কেবল নির্বাচনের কাজেই ব্যবহার করা হচ্ছে... আমি দাবি জানাচ্ছি, প্রধানমন্ত্রী মোদী যেন সংসদের একটি বিশেষ অধিবেশন আহ্বান করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande