শ্রীভূমি পুলিশের পথ নিরাপত্তা সচেতনতা অভিযান
শ্রীভূমি (অসম) ১১ মে (হি.স.) : শ্রীভূমি পুলিশের উদ্যোগে পাথারকান্দি ও রাতাবাড়ি থানার অধীন বিভিন্ন এলাকায় ব্যাপক পথ নিরাপত্তা সচেতনতা অভিযান পরিচালিত হয়। অভিযানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সমাজের সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলা
Sribhumi


শ্রীভূমি (অসম) ১১ মে (হি.স.) : শ্রীভূমি পুলিশের উদ্যোগে পাথারকান্দি ও রাতাবাড়ি থানার অধীন বিভিন্ন এলাকায় ব্যাপক পথ নিরাপত্তা সচেতনতা অভিযান পরিচালিত হয়। অভিযানে স্কুল পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক—সমাজের সর্বস্তরের মানুষকে ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব সম্পর্কে অবগত করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক নিয়ম কোনো বাধা নয়, বরং মানুষের জীবন রক্ষার অন্যতম প্রধান উপায়। সচেতনতার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।

অভিযান চলাকালীন পথচারী, মোটরসাইকেল আরোহী ও সাধারণ মানুষের মধ্যে হেলমেট ব্যবহার, সিটবেল্ট বাঁধা, অতিরিক্ত গতি পরিহার এবং মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর বিষয়ে বিশেষ বার্তা দেওয়া হয়।

শ্রীভূমি পুলিশের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত এ ধরনের সচেতনতা অভিযান চালানোর দাবি তুলেছেন।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande