বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ ঘোষণা
কলকাতা, ১১ মে (হি স): সোমবার নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক দিশা, সুশাসন, সীমান্ত সুরক্ষা, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং সাংবিধানিক শাসনব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্ব
বিজেপি সরকারের মন্ত্রিসভার প্রথম বৈঠকে শুভেন্দু অধিকারীর গুরুত্বপূর্ণ ঘোষণা


কলকাতা, ১১ মে (হি স): সোমবার নবান্নে অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ সরকারের প্রথম ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রশাসনিক দিশা, সুশাসন, সীমান্ত সুরক্ষা, কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ন এবং সাংবিধানিক শাসনব্যবস্থা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে “সুশাসন, সুরক্ষা এবং ডাবল ইঞ্জিন সরকারের” যে নতুন যাত্রা শুরু হয়েছে, তা দেশের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের উন্নয়নের পথ অনুসরণ করেই এগোবে। তিনি সংবিধান প্রণেতা ডঃ বাবাসাহেব আম্বেদকরের “ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল” আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

মুখ্যমন্ত্রী বলেন, “এই সরকার আমিত্বে চলে না, নীতিতে চলে।” তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “ভয় আউট, ভরসা ইন” বার্তার উল্লেখ করে বলেন, নতুন সরকার মানুষের আস্থা, নিরাপত্তা এবং উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেবে।

দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে “ভয়মুক্ত, রক্তপাতহীন এবং অবাধ নির্বাচন” সম্পন্ন হওয়ার জন্য রাজ্যের ভোটার, প্রশাসন এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলকে এদিন মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে ধন্যবাদ ও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande