ভাগীরথীতে তলিয়ে গিয়ে মৃত্যু এক কিশোরের
মালদা, ১১ মে (হি.স.): বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরের। মৃতের নাম অরূপ দাস। সোমবার সকালে দেহ উদ্ধার হয় তার। ঘটনাটি ঘটেছে মালদার সাদুল্লাপুর নদীঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়
ভাগীরথীতে তলিয়ে গিয়ে মৃত্যু এক কিশোরের


মালদা, ১১ মে (হি.স.): বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হলো এক কিশোরের। মৃতের নাম অরূপ দাস। সোমবার সকালে দেহ উদ্ধার হয় তার। ঘটনাটি ঘটেছে মালদার সাদুল্লাপুর নদীঘাটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, অরূপ মালদার বুড়াবুড়িতলা এলাকার বাসিন্দা ছিল। দশম শ্রেণির পড়ুয়া ছিল সে। রবিবার বিকেলে কয়েকজন বন্ধুর সঙ্গে সাদুল্লাপুর ঘাটে ভাগীরথী নদীতে স্নান করতে গিয়েছিল। নদীতে নামা মাত্রই জলের তোড়ে ভেসে যায় সে। অরূপকে ভেসে যেতে দেখে প্রথমে বন্ধুরাই তাকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু তাতে লাভ হয়নি। এর পরেই তলিয়ে যায় অরূপ। খবর পেয়ে ছুটে আসেন স্থানীয়রা। নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে পুলিশ ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ তল্লাশি চালায় নদীতে। নামানো হয় ডুবুরিও। কিন্তু রবিবার সন্ধ্যা পর্যন্ত অরূপের কোনও হদিশ মেলেনি। এর পরে সোমবার সকাল থেকে আবার সিভিল ডিফেন্সের কর্মীরা উদ্ধার কাজে নামেন। অবশেষে দেহ উদ্ধার হয় তার।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande