
হুগলি, ১১ মে (হি.স.): একটি মুদির দোকানে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। সোমবার ঘটনাটি ঘটেছে হুগলি জেলার হরিপালের নালিকুল বাজারে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভায়। দোকান মালিক শ্রাবণ মাহাতো এলাকায় বিজেপি কর্মী হিসেবে পরিচিত। তিনি এ দিন বলেন, বাজার থেকে টাকা তোলার প্রতিবাদ করায় আমার দোকানে আগুন লাগানো হয়েছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে।যদিও তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ