শিলচর রেলস্টেশন এলাকায় প্রায় ২৫ লক্ষ টাকার হেরোইন সহ গ্রেফতার মহিলা সহ দুই
শিলচর (অসম), ১১ মে (হি.স.) : কাছাড় জেলা সদরে অবস্থিত শিলচর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২৫ লক্ষ টাকার হেরোইন সহ এক মহিলা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে। আজ সোমবার কাছাড় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত সরকার
শিলচরে হেরোইন সহ গ্রেফতার মহিলা সহ দুই


শিলচর (অসম), ১১ মে (হি.স.) : কাছাড় জেলা সদরে অবস্থিত শিলচর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ প্রায় ২৫ লক্ষ টাকার হেরোইন সহ এক মহিলা সহ দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।

আজ সোমবার কাছাড় জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত সরকারি তথ্যে জানা গেছে, গতকাল রাত প্রায় ১০টা ৩০ মিনিট নাগাদ নির্ভরযোগ্য সূত্রে খবর পাওয়া যায়, কতিপয় ব্যক্তি শিলচর-রঙিয়া এক্সপ্রেস ট্রেনে নিষিদ্ধ মাদকদ্রব্য নিয়ে যাত্রা করবে। প্রাপ্ত ওই তথ্যের ভিত্তিতে অন্নপূর্ণা পেট্রোল পাম্পের কাছে শিলচর রেলওয়ে স্টেশনের সেকেন্ড গেট এলাকায় নাকা পয়েন্ট গড়ে বিশেষ তালাশি অভিযান চালানো হয়।

পরিচালিত অভিযানে কাছাড় জেলার অন্তর্গত ধলাই থানা এলাকার দুই বাসিন্দা বখতার উদ্দিন লস্কর (৪৫) এবং রঞ্জনা বেগম লস্কর (৪০)-কে পাকড়াও করে। তাদের হেফাজত থেকে পাঁচটি সাবানের বাক্সে লুকিয়ে রাখা ৫২ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়। এর সঙ্গে তাদের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শিলচর সদর থানায় নিয়ে আসা হয়েছে। থানায় জিজ্ঞাসাবাদে প্রদত্ত স্বীকারোক্তির ভিত্তিতে এনডিপিএস আইন, ১৯৮৫-এর বলে সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বাজেয়াপ্তকৃত সামগ্রী নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande