
শেরপুর, ১১ মে (হি.স.): মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডঃ মোহন যাদব সোমবার দু'টি স্ত্রী চিতাকে কুনো জাতীয় উদ্যানের জঙ্গলে ছেড়েছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আনা আটটি চিতা বাঘকে কুনো জাতীয় উদ্যানে ছাড়ার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রজেক্ট চিতা-র সূচনা করেছিলেন। এটি ছিল বিশ্বের প্রথম আন্তঃমহাদেশীয় ‘বিগ ক্যাট’ স্থানান্তর প্রকল্প। ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকা থেকে আরও ১২টি চিতা আনা হয় এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে বতসোয়ানা থেকে আসে আরও ৯টি চিতা।
মুখ্যমন্ত্রী মোহন যাদব এদিন সকালে কুনো জাতীয় উদ্যানের উন্মুক্ত অরণ্যে দু'টি স্ত্রী চিতা ছেড়েছেন। তিনি বলেন, মধ্যপ্রদেশ ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা হল। কুনো জাতীয় উদ্যানে আমরা বতসোয়ানা থেকে নিয়ে আসা দু:টি স্ত্রী চিতাকে উন্মুক্ত বন্য পরিবেশে ও তাদের প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করেছি; এর মধ্য দিয়ে আমরা প্রকৃতির সঙ্গে সহাবস্থানের চেতনাকেই মূর্ত করে তুলেছি। এই প্রকল্পটি হলো আমাদের প্রধানমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের জন্য বয়ে আনা এক অসাধারণ উপহার।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ