
চেন্নাই, ১১ মে (হি.স.): প্রাক্তনের সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলেন বর্তমান। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় সোমবার ডিএমকে সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। বিজয় মুখ্যমন্ত্রী হওয়ার পরে এটিই উভয়ের মধ্যে প্রথম সাক্ষাৎ। এটিকে ‘সৌজন্যমূলক সাক্ষাৎ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিন এবং তাঁর ছেলে উদয়নিধি স্ট্যালিন বর্তমান মুখ্যমন্ত্রী বিজয়কে এদিন স্বাগত জানান। দুই নেতা পরস্পরকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। এদিন স্ট্যালিন অভিনন্দন জানান বিজয়কে। পাশাপাশি, বিজয়কে পরামর্শও প্রদান করেছেন বলে জানিয়েছেন স্ট্যালিন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ