সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
কলকাতা, ১১ মে (হি স): সোমবার নবান্নে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়ে দিলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হল। ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার প্রতিশ্র
সরকারি চাকরি পাওয়ার বয়স পাঁচ বছর বৃদ্ধি, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর


কলকাতা, ১১ মে (হি স): সোমবার নবান্নে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি জানিয়ে দিলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হল।

ভোটের প্রচারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি ক্ষমতায় এলে নিয়োগের জট কাটবে, সুযোগ পাবেন বঞ্চিতরা। সেই প্রতিশ্রুতি রক্ষায় বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু অধিকারী সোমবার নবান্নে নবগঠিত সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক শেষে জানিয়ে দিলেন, সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা একধাক্কায় ৫ বছর বাড়িয়ে দেওয়া হল।

তৃণমূল জমানায় দীর্ঘ দিন নিয়োগ প্রক্রিয়া থমকে থাকায় রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী বয়সের ভারে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে ছিটকে গিয়েছিলেন। নতুন সরকারের এই সিদ্ধান্তে তাঁদের সামনে পুনরায় সরকারি চাকরির দরজা খুলে গেল। প্রথম ক্যাবিনেট বৈঠকেই এমন ‘মাস্টারস্ট্রোক’ দিয়ে শুভেন্দু স্পষ্ট করে দিলেন, কর্মসংস্থান ও স্বচ্ছ নিয়োগই তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার।

নির্বাচনী প্রচারে অমিত শাহ আশ্বাস দিয়েছিলেন, যাঁদের চাকরির বয়স পেরিয়ে গিয়েছে, তাঁদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা করবে বিজেপি সরকার। এদিন সেই ‘গ্যারান্টি’ পূরণ করে মুখ্যমন্ত্রী জানান, যাঁরা সুযোগ না পেয়েই বয়সের কারণে পিছিয়ে পড়েছিলেন, তাঁদের জন্য এই ৫ বছরের ছাড় সঞ্জীবনীর মতো কাজ করবে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande