মালদায় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার, তদন্তে পুলিশ
মালদা, ১১ মে (হি. স.) : জেলায় নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এই অভিযানে বড়সড় সাফল্য পেল চাঁচল থানার পুলিশ। জেলার খেলনপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা
মালদায় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার, তদন্তে পুলিশ


মালদা, ১১ মে (হি. স.) : জেলায় নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ। এই অভিযানে বড়সড় সাফল্য পেল চাঁচল থানার পুলিশ। জেলার খেলনপুর এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম রণি হোসেন (৩০)।

তদন্তকারী আধিকারিকদের মতে, রবিবার গভীর রাতে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে কর্তব্যরত পুলিশকর্মীরা তাকে আটকান। এরপর তার তল্লাশি চালানো হলে তার কাছ থেকে একটি ৯-এমএম পিস্তল এবং তিন রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। আগ্নেয়াস্ত্র রাখার কোনও বৈধ নথি দেখাতে না পারায় পুলিশ তাকে তৎক্ষণাৎ গ্রেফতার করে। নির্বাচন পরবর্তী সময়ে যখন জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, সেই মুহূর্তে ওই যুবকের কাছে আগ্নেয়াস্ত্র মেলায় একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

ধৃত যুবক এই অস্ত্র কোথায় পেল এবং কোনও বড়সড় ষড়যন্ত্রের পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সোমবার অভিযুক্তকে চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে। আপাতত ঘটনার তদন্ত জারি রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande